গৃহবধুর সাথে যুবকের প্রেমের টানাপোড়েন বিডিও অফিস ক্যাম্পাস চত্বরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: রবিবার ৮,মার্চ :: বিডিও অফিস ক্যাম্পাসে সকলের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, ঘটনায় শোরগোল বিডিও অফিস চত্বরে। দ্রুত যুবককে বিডিও ও পুলিশের তৎপরতাই উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লক বিডিও অফিস ক্যাম্পাসে এক যুবক প্রবেশ করে এক গৃহবধূ(রূপা মল্লিক রায়ের) উপর চড়াও হয় বলে অভিযোগ রুপার। অভিযুক্ত অরিন্দম ভট্টাচার্য জানা যায় কি দীর্ঘদিন ধরে এই গৃহবধূর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল ।

সেখান থেকেই প্রেমের সম্পর্কে ফাটল ধরাতেই বিডিও অফিস চত্বরে এই নাটকীয় মোড় । যা দেখে হতবাক বিডিও অফিসে আসা সাধারণ মানুষজন থেকে শুরু করে খোদ বিডিও। ইতিমধ্যে যুবককে চন্দ্রকোনার ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে অন্যত্র হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ না করলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =