নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১,জুন :: পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের নবাবহাট বাসস্ট্যান্ডে এসবিএসটি কাউন্টার থেকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস টিকিট পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হলো সোমবার থেকে। এই উপলক্ষে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক রাজু পাত্র।
অনুষ্ঠানে বিধায়ক রাজু পাত্র নিজ হাতে মহিলাদের মধ্যে বিনামূল্যের টিকিট তুলে দেন। এর মাধ্যমে সরকারি এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। নতুন এই উদ্যোগে এলাকার বহু মহিলা যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

গলসি বিধানসভার বিধায়ক রাজু পাত্র
এদিন কাউন্টারে টিকিট নিতে আসা মহিলাদের মধ্যে উৎসাহ ও আনন্দের ছবি ধরা পড়ে। তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, যাতায়াতের খরচ কমাতে এই পরিষেবা বিশেষ সহায়ক হবে।
এদিন বিধায়ক রাজু পাত্র বলেন মহিলাদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে এই পরিষেবা চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, এসবিএসটি কর্তৃপক্ষ এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

