গ্রেপ্তার হওয়া বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানের আরো কীর্তি ফাঁস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ৯,জুন :: এর আগে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের ২ কোটি ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পাট ক্ষেত থেকে, ৮০ লক্ষ টাকা ও প্রচুর ত্রান সামগ্রী উদ্ধার হয়েছে পৌরসভা পরিচালিত বন্ধ হয়ে থাকা কম্পিউটার সেন্টার থেকে।

এবার তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়ির পাশে বন্ধ হয়ে থাকা স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার হল কয়েক মিনি ট্রাক সরকারি ত্রাণ সামগ্রী । ত্রিপল, কম্বল, লুঙ্গি, মশারি, শাড়ি, বিছানার চাদর সহ বিভিন্ন সরকারি ত্রাণ সামগ্রী । খোলা বাজারে যার মূল্য কয়েক লক্ষ টাকা । গতকালের রাতে বাদুড়িয়া থানার পুলিশ এই প্রচুর মাল উদ্ধার করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =