ঘাটালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, স্বামী গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: শুক্রবার ২৬,জুন :: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার প্রসাদচক গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোররাতে স্নান সেরে ভিজে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পাপিয়া সিং। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্বামী জগন্নাথ সিংও।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত দুজনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাপিয়া সিংকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জগন্নাথ সিং। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + two =