সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৪,আগস্ট :: হিন্দু সভ্য সমাজের পক্ষ থেকে আজ সকাল ১০:০০ টায় চম্পাসারি শ্রী গুরু বিদ্যা মন্দির স্কুল প্রাঙ্গণে মহাদেবজীর পূজার পর সমস্ত ভক্তগণকে কৈলাস মানস সরোবর থেকে নিয়ে আসা জল বিতরণ করা হয়।
এরপর এই শোভাযাত্রা চম্পাসারি, মাল্লাগুড়ি, দার্জিলিং মোড় হয়ে ৩০০ বছর পুরনো চাঁদ মুনি মন্দিরে গিয়ে সকলে মিলে দেবাদিদেব মহাদেব জিকে জলাভিষেক করেন, তারপর সমস্ত ভক্তগণ ভান্ডারা প্রসাদের আনন্দ উপভোগ করেন।
এই মহাদেব জীর কলস যাত্রা ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হিন্দু সভ্য সমাজের চেয়ারম্যান আদিত্য প্রসাদ সোনি, সভাপতি মনোজ কুমার শর্মা, মহামন্ত্রী নীরজ ভগত, সহ-সভাপতি সফল মাহাতো, সচিব আমন গুপ্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল, মন্ডল ০১ এর সভাপতি বিনোদ গুপ্তা, কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, কানহাইয়া পাঠক সহ বিজেপির বহু নেতা।
সভাপতি মনোজ কুমার শর্মা জানান যে, যেসব ব্যক্তি শ্রাবণের এই পবিত্র মরসুমে কোনো কারণবশত বাবা ধামের যাত্রা করতে পারেননি, এই যাত্রার মাধ্যমে তাঁরা বাবা ধাম যাত্রারই ফল লাভ করবেন।

