চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশুর পাশে অসিত, কর্মী বৈঠকে ঐক্যের বার্তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ২০,মার্চ :: চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে ঐক্যের সুর আরও জোরালো হল।

বুধবার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অসিত মজুমদারের বাড়িতে বৈঠক করার পর জানিয়েছিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত কর্মীদের সঙ্গে আলোচনা করেই নেবেন। সেই মতো দেবাংশুকে সঙ্গে নিয়েই কর্মী বৈঠক করলেন বিধায়ক অসিত মজুমদার।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত কর্মীদের সঙ্গে দেবাংশুর পরিচয় করিয়ে দেন অসিত নিজেই। এদিন স্পষ্ট বার্তা দিয়ে অসিত বলেন, “আমরা সবাই তৃণমূলের কর্মী। ভোটে দেবাংশুর হয়ে একজোট হয়ে লড়ব।”

এই বৈঠকের পর চুঁচুড়ায় তৃণমূলের অন্দরেই ঐক্যের ছবি স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twenty =