সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: মাকে প্রণাম করে নির্বাচনের প্রচার শুরু করলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনশীল শর্মা। বৃহস্পতিবার সকালে মাকে প্রণাম করেই নিজের নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা।
ডাবগ্রাম ফুলবাড়ীর বিজেপি প্রার্থী রঞ্জন শীল শর্মার গুরু মা শিখা চ্যাটার্জী ছেলেকে আশীর্বাদ করলেন। বললেন শুভবুদ্ধির উদয় হোক,দেশের জন্য দশের জন্য ভালো কাজ করুক রঞ্জন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জনশীল শর্মা বলেন শিখাদেবি আমার মা। মাকে প্রণাম করেই নির্বাচনী প্রচার শুরু করলাম।
রাজনীতি আর ব্যক্তির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ব্যক্তি জীবনে উনার আশীর্বাদ নিয়েই আমি চলি চলবো। অপরদিকে ইতিমধ্যেই ডাবগ্রাম ফুলবাড়ী আসনে শুরু হয়েছে গুঞ্জন, শিখা দেবীকে কি হারাতে পারবে রঞ্জন? তবে মা এবং ছেলের এই লড়াই আখেরে কে জেতে তা সময় বলবে।
উল্লেখ্য ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী করেছে বর্তমান বিধায়ক শিখা চ্যাটার্জিকে। ২০২১ সালে এই আসনে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে হারিয়ে দিয়ে বিধায়ক হন শিখা চ্যাটার্জী। যদিও বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন শীল শর্মা।
তবে ২০২১ সালে ভোটের আগে শিখাদেবী চলে যান বিজেপিতে। জীবনে রাজনৈতিক গুরু মাকে হারান রঞ্জন। শিখা দেবী বিজেপির বিধায়ক হন পুত্র রঞ্জনশীল শর্মা তৃণমূলের কাউন্সিলর থেকে যান।

