চোখের জলে ফুটবলকে বিদায় – ব্রাজিলে ফুটবলের ট্রাজিক নায়ক ‘ নেইমার ”

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: মঙ্গলবার ৬,জুলাই ::   ১৬ বছর আগে যেখানে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল নেইমারের, সেই আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার।

রবিবার রাতে নরওয়ের কাছে পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেইমারের। শেষ বাশি বাজার পর নিজের আবেগ নিয়ন্ত্রিত করতে পারেননি নেইমার। মাঠে কান্নায় ভেঙে পড়েন।

সাংবাদিক বৈঠকে নেইমার জানান, আমি অনেক চেষ্টা করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কিন্তু এবার সব শেষ। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ করলাম।

চোট পাওয়া, ফর্মের ধারাবাহিকতার অভাব, মাঠের বাইরে বিভিন্ন রকম বিতরকের মাঝে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন ৩৪ বছরের ব্রাজিলিয়ান তারকা নেইমার।

চোটের কারণে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি। স্কটল্যান্ড এর বিরুদ্ধে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। Round of 32 তে জাপানের বিরুদ্ধে মাঠে নামেনি। জাপান ম্যাচে জয়ী হওয়ার পর রাউন্ড অফ সিক্সটিনে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল।

নরওয়ে ম্যাচেও পুরো সময় খেলেননি নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। মাত্র ৩৭ মিনিট খেলেন। ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে একটি গোল করেন। তবে তার পরেও ব্রাজিলের পরাজয় আটকাতে পারেননি। শেষ বাঁশি বাজার সাথে সাথে মাঠে কেঁদে ফেলেন নেইমার।

১৬ বছর আগে ২০১০, ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। মোট ১৩০ টি ম্যাচে ৮০ টি গোল করেছেন। তার মধ্যে রয়েছে চারটি হ্যাটট্রিক। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের ক্যারিয়ার সমাপ্তি করলেন তিনি। নেইমার মোট চারটি বিশ্বকাপ খেলেছেন।

জাতীয় দলের হয়ে ২০১২ সালে অলিম্পিকে রুপো জিতেছেন, ২০১৬ সালে অলিম্পিকে দেশের হয়ে সোনা জেতেন। ২০১৩ সালে কনফেডারেশন কাপের শিরোপা অর্জন করেন। তবে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না। সাম্বা ফুটবলের ইতিহাসের ট্রাজিক নায়ক হিসাবে থেকে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =