নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহে :: বুধবার ০১,জুলাই :: চোর সন্দেহে ইলেকট্রিক পোলে বেঁধে মারধোর। মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। মালদার চাঁচল থানার জালালপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম এনামুল হক (৫৫)। অভিযোগ, তাঁকে একটি ইলেকট্রিক পোলে বেঁধে লোহার রড দিয়ে মারধর করা হয়।
এই ঘটনায় পুলিশ নূরুল ইসলাম ও নাসিম আখতার নামে দুই জনকে আটক করেছে। চোর সন্দেহে এই মারধর করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও ব্যক্তিগত বা স্থানীয় বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
পরিবারের অভিযোগ গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বাড়ির বাইরে বের হয়েছিল এই ব্যক্তি। এরপর গভীর রাত্রে তারা খবর পায় ইলেকট্রিক পোলে বেঁধে এনামুল হককে মারা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

