নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: মঙ্গলবার ২,জুন :: বক্সা টাইগার রিজার্ভের পোড়ো জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়কের ধারে জঙ্গলের ভিতরে একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। এরপরই খবর দেওয়া হয়নিমতি আউটপোস্টের পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় উত্তর পাটকা পাড়া এলাকার বাসিন্দা ডেঙ্গু খড়িয়া নামে। পরিবারের সদস্যদের দাবি, তিনি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।
জঙ্গলের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

