জলপাইগুড়ি-শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের মোহিতনগর এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: জলপাইগুড়ি-শিলিগুড়িগামী ২৭ নম্বর জাতীয় সড়কের মোহিতনগর এলাকায় অ্যাম্বুলেন্স ও একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সংঘর্ষের জেরে মুহূর্তের মধ্যেই দুটি গাড়িতেই আগুন লেগে যায়।

জ্বলতে থাকা গাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও পুলিশ বাহিনী। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন এবং কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইএনটিটিইউসির সদর ব্লক ২- এর সভাপতি রাজু সাহানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি রং সাইড দিয়ে আসার ফলেই দূর্ঘটনাটি ঘটেছে। এদিকে দূর্ঘটনার পরেই পালিয়ে যান অ্যাম্বুলেন্স চালক। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা বড় ধরনের বিপর্যয় এড়ানোর ইঙ্গিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =