সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: রাজ্যে পালাবদলের পরেই জিটিএ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পাহাড় সমস্যার স্থায়ী সমাধান হবে, সেই বার্তা দিয়েছিলেন তিনি। জিটিএ দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন শাহ। পাহাড়ে সেসময়ই প্রশাসক বসানোর বিষয়টি ঠিক হয়েছিল। এবার সেই প্রশাসক কাজ শুরু করলেন। এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
উত্তরের ভারী বৃষ্টি, ধস-সহ তিস্তার অবস্থা ছাড়াও মালদহের বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।
এদিন উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপ্টারে তাঁর কালিম্পং যাওয়ার কথা ছিল। কিন্তু কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়।
বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সে আধিকারিকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জিটিএ দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জিটিএ দুর্নীতিগ্রস্তদের কাউকে ছাড়া হবে না। এফআইআর হবে। গ্রেপ্তারি করাও হবে। সেই বার্তা এদিন দিলেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের উন্নয়নই একমাত্র লক্ষ্য। সেক্ষেত্রে কোনও কিছুই রেয়াত করা হবে না। জিটিএর বাজেট দ্বিগুণ করা হয়েছে।
সেই বার্তাও দিলেন শুভেন্দু অধিকারী। কালিম্পংঙে মেডিক্যাল কলেজ হবে। সেজন্য ভূমিপুজো হবে। সেই কথাও এদিন বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, পাহাড়ে বিপর্যয় মোকাবিলার জন্য ২৫০ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে।
চলতি বছর চা শ্রমিকদের ২০ শতাংশ পুজো বোনাস দেওয়া হবে। বন্ধ চা বাগানও খোলার ব্যবস্থা করবে রাজ্য সরকার। সেই বার্তাও এদিন মুখ্যমন্ত্রী দিয়েছেন।

