নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সারঘড়িয়া এলাকায় অটো এবং ট্রাক্টারের মুখোমুখি সংঘর্ষে অটোতে থাকা এক যুবকের মৃত্যু, ঘটনায় আহত চার। মৃত ওই যুবকের নাম দ্বীপ পরামানিক। তার বাড়ি মেদগাছির কাঁদিপুর এলাকায়।
অটো করে ধাত্রীগ্রাম এলাকায় থাকা নিজের সেলুনের দোকানে আসছিলেন তিনি, ওই অটোতে আর ও বেশ কিছু পেসেঞ্জার ছিল। সারঘড়িয়া এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টার ওই অটোকে ধাক্কা মেরে দেয়। ঘটনায় দীপ পরামানিক নামের ওই যুবকের মৃত্যু হয়।
এছাড়াও টোটন দাস, শ্রীমতি দাস, কেয়ামত আলী শেখ, এবং সুখেরা বিবি নামের আরও চারজন যখন হয়েছে।
যাদের মধ্যে টোটন দাসের অবস্থা আশঙ্কাজনক তাকে কালনা থেকে বর্ধমান রেফার করা হয়, ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। আজ কালনা মহকুমা হসপিটালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।

