নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১০,মে :: ঠাকুর পঞ্চানন বর্মা পরিচালন সমিতির উদ্যোগ ও ব্যবস্থাপনায় শুরু হলো চরক মেলা। এদিন বিকালে বেলুন উড়িয়ে চরক মেলার শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব।
প্রত্যেক বছরই ঠাকুর পঞ্চানন বর্মা পরিচালন সমিতির উদ্যোগ ও ব্যবস্থাপনায় আড়ম্বরের সাথে হয়ে থাকে চড়ক মেলা। নির্বাচনের কারণে এবার নির্দিষ্ট সময়ের থেকে কিছুটা পিছিয়ে শুরু হলো এই মেলা। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব,
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। প্রথম দিনই মেলায় প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

