সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৭,মে :: বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ডাকাতির ছক বানচাল করে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।
ধৃতদের নাম বিজয় পাসোয়ান (৩২),রঞ্জিত গুপ্তা (২৯),রোহিত দাস (২২),দীপঙ্কর সরকার (২৮) ও বিক্রম শিকদার (৩৫)। সকলেই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে বেশ কয়েকজন দুষ্কৃতি একত্রিত হয়ে বড়সড়ো ডাকাতির ছক করছে।
ঠিক সেই মতো গোপন সূত্রে খবরের ডিভিত্তিতে শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
এরপর ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই রেগুলেটেড মার্কেট এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিল।ধৃতদের অধিকাংশই মাদকাসক্ত।শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। কার্যত বলা যায় বড়সড়ো ডাকাতের ছক বানচল করলো পুলিশ। পুলিশের এই সাফল্যে শহর শিলিগুড়ির বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে।
পুলিশ সূত্রে খবর শহর শিলিগুড়িকে অপরাধ মুক্ত করতেই লাগাতার অভিযান চালানো হবে অপরাধীদের বিরুদ্ধে। কার্যত বলা যায় অপরাধীদের জিরো টলারেন্স শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।

