জাকির আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: ১২, এপ্রিল :: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হুগলির ডানলপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা থেকেই ভিত নড়ে গেল হুগলি বিজেপির। এদিন অভিষেকের হাত ধরেই হুগলির দাপুটে বিজেপি নেতা সুরেশ সাউ যোগ দিলেন তৃণমূলে।
কার্যত রাজনৈতিক মহলে জোরদার চর্চা শুরু হয়েছে, বিজেপির কিছু মানুষ এমন বলে বসলেন যে বিজেপি নীতি আদর্শ মোটেও ভালো নয়, তাই সুরেশ সাউ তৃণমূলে যোগদান দেওয়াতে বিজেপির হুগলী সাংগঠনিক জেলার ভিত পুরোপুরি নড়বড়ে হয়ে গেল ,
ভোটের আগে চুঁচুড়া বিধানসভায় বিজেপিতে ভাঙন ৷ পদ্ম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা ৷ রবিবার হুগলিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সুরেশ সাউ ৷

