রিচার কথায় ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ১২, এপ্রিল :: রবিবার শিলিগুড়িতে আয়োজিত এক মেগা জনসভা থেকে শিলিগুড়ির ঘরের মেয়ে তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

শিলিগুড়ির কাওয়াখালির জনসভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, রিচার আত্মবিশ্বাস এবং সাফল্য বাংলার প্রত্যেক মেয়ের জন্য অনুপ্রেরণা। মোদী বলেন, “উত্তরবঙ্গের মেয়ে রিচা ঘোষ যখন মাঠে লম্বা লম্বা ছক্কা মারে, তখন তাঁর সেই আত্মবিশ্বাস আমাকেও অনুপ্রাণিত করে।

তিনি বলেন বিজেপি চায় এ রাজ্যের প্রত্যেকটি মেয়ের মধ্যে রিচার মতোই আত্মবিশ্বাস গড়ে উঠুক।” উত্তরবঙ্গে ক্রীড়া প্রতিভার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

তিনি মনে করিয়ে দেন, বিজেপির নির্বাচনী ইস্তাহারে রাজ্যে ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরির যে কথা বলা হয়েছে, তার সুফল পাবে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মও।

মোদি বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে মেয়েদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই টাকা আপনাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − three =