নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২২,জুন :: ডিম স্নান করানো হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলার কে। হাওড়া পুরসভার ২৫ নাম্বার ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাস।
গতকাল রাতে কাসুন্দিয়া রোডে তাকে দেখতে পেয়ে বিজেপি কর্মীরা কার্যত ডিম দিয়ে স্নান করলো আর মাথা পেতে ডিম দিয়ে স্নান করলেন বিশ্বনাথ দাস। কাটমানি, তোলাবাজি ও জোর জুলুমের অভিযোগ তার বিরুদ্ধে।

