তমলুকে মদ্যপ ছেলের হাতে মায়ের মৃত্যু – মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি গ্রামের ঘটনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: বুধবার ২২,জুলাই :: মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি গ্রামের ঘটনা।

পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, জেরায় ছেলে নিজের অপরাধের কথা কবুল করেছেন। নিহতের নাম সন্ধ্যারানি হাজরা (৭৮)। তাঁর ছেলে শঙ্কর হাজরা।

মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ওই একই ঘটনাকে কেন্দ্র করে ফের মা-ছেলের বচসা শুরু হয়। অভিযোগ, শঙ্কর প্রথমে সন্ধ্যারানিকে বেধড়ক মারধর করেন। তারপরে তাঁকে টেনে নিয়ে গিয়ে বাড়ির পাকা দেওয়ালে একাধিক বার মাথা ঠুকে দেন।

গুরুতর আঘাতে বৃদ্ধার মাথা ফেটে যায় ও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুকে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে বাড়িটি সিল করে দিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 5 =