নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তিরুবনন্তপুরম :: রবিবার ১৭,মে :: সাত সকালে রাজধানী এক্সপ্রেসে ভায়াবহ অগ্নিকাণ্ড। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটিতে যাত্রাপথে আচমকা দাউদাউ করে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।
যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার ট্রেনটি নির্ধারিত সময়ে তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়।
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় আচমকা ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। দাউদাউ আগুনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে

