তৃণমূলের কাছ থেকে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ দখল মুক্ত করল এ বি ভি পি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: সোমবার ১১,মে :: রাজ্যে পালা বদলের সাথে সাথে এবার নদীয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ তৃণমূলের কাছ থেকে দখলমুক্ত করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ চত্বর হয়ে ওঠে গেরুয়াময়।এতদিন ধরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ক্ষমতায় ছিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ গোটা কলেজ চত্বরে ছিল এবিভিপির পতাকা সেইসাথে স্লোগান। নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে কোন রকম নেশা বরদাস্ত করা হবে না সেই সাথে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সমস্ত কিছুই থাকবে অব্যাহত।

রাজনৈতিক দলের নেতাদের ছবি সরিয়ে বিদ্যা দেবী সরস্বতী এবং স্বামী বিবেকানন্দ সহ মনীষীদের ছবি রাখার সিদ্ধান্ত এবিভিপি কার্যকর্তাদের।

শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য এবিভিপির। আর তাই এদিন তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে দখল মুক্ত করে নতুন অধ্যায়ের সূচনা হলো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =