তৃণমূল পার্টি অফিসে বোমা ও কনডম উদ্ধার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৭,জুন :: মাথাভাঙ্গা সিতাই মোর সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে বোমা ও কনডম উদ্ধার ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি, তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলির প্রকৃতি ও উৎস খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পিছনে কোনও বৃহত্তর চক্রান্ত রয়েছে কি না, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, সিতাই মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি ও পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =