নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্সীরহাট :: রবিবার ২১,জুন :: দীর্ঘদিন ভোট আত্মগোপন করে থাকার পর ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত মহিষকুচি-২ অঞ্চলের তৃণমূল সহ-সভাপতি জাহান উদ্দিন আহমেদকে এবার পাকড়াও করল ক্ষুব্ধ জনতা ।
রবিবার তুফানগঞ্জের বাকলা এলাকার টাটেরকুঠি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জলের পাম্প হাউস থেকে তাঁকে টেনে-হিঁচড়ে বের করে গণধোলাই দেওয়া হয়। ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পাম্প হাউসের তালা খুলে তৃণমূল নেতাকে বাইরে বের করে এনে শুরু হয় কিল, চড়, ঘুসি ও লাঠিপেটা। পুলিশের সামনেই মাটিতে ফেলে চলে গণপ্রহার।
এরপর কোনওরকমে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে

