নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কেশপুর :: বৃহস্পতিবার ১৩,আগস্ট :: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও কেশপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে টয়। তাকে গ্রেপ্তার করে কেশপুর থানার পুলিশ।
ধৃতকে তোলা হয় মেদিনীপুর আদালতে। মেদিনীপুর অাদালত ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসিফের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়ের একটি অভিযোগ জমা পড়েছিল সম্প্রতি। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

