নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: বুধবার ২২,এপ্রিল :: রাত পোহালেই শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি সেন্টার অর্থাৎ দিনহাটা কলেজ থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা।
দিনহাটা এবং সিতাই এর মোট ৬১৮ টি বুথে ইতিমধ্যে পাড়ি দিচ্ছেন ভোট কর্মীরা। ভোট কর্মীদের পাশাপাশি তাদের নিরাপত্তার খাতিরে একদিকে যেমন দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের তেমনি তাদের পাশাপাশি রয়েছে রাজ্য সরকারের পুলিশও।
এমন অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ভোট কর্মীদের মধ্যে অনেকটা স্বস্তি যোগাচ্ছে বলে জানিয়েছেন অনেক ভোট কর্মীরা।

