নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৫,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের শায়েস্তানগর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পিয়ারা হাটখোলা থেকে চিংড়ির মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ দুই দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
বাদুড়িয়া, বসিরহাট ও স্বরূপনগর—এই তিন বিধানসভা এলাকার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বারবার পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা মাপজোক করা হলেও এখনও সংস্কারের কাজ শুরু হয়নি বলে অভিযোগ।
রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে এবার নিজেরাই সংস্কারের কাজে নামলেন ওই রুটে চলাচলকারী অটো ও টোটো চালকরা। কেউ নিজের অর্থে ঝুড়ি করে মাটি এনে রাস্তার গর্ত ভরাট করছেন, কেউ ইট এনে রাস্তার উপর ফেলছেন। আবার কেউ হাতুড়ি দিয়ে ইট ভেঙে ও পিটিয়ে রাস্তা সমান করছেন।
অন্যদিকে রাস্তার দু’পাশে থাকা লতাপাতা, আগাছা ও ঝোপঝাড়ও পরিষ্কার করতে দেখা যায় তাঁদের। টোটো চালক বিকাশ সরকার ও বাসুদেব বিশ্বাস বলেন, প্রতিদিন ভোর তিনটে থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত এই রাস্তা দিয়ে ছোট ও মাঝারি যানবাহন চলাচল করে।
স্কুল পড়ুয়া, নিত্যযাত্রী, কৃষক থেকে শুরু করে অসুস্থ রোগী—প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল। বসিরহাট স্বাস্থ্য জেলার হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াতের পাশাপাশি স্বরূপনগর ও বাদুড়িয়ার বিভিন্ন এলাকায় পৌঁছতেও এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে অতীতে রোগী নিয়ে যাওয়ার সময় মাঝপথে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকি প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় রাস্তার উপরেই সন্তান প্রসবের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি তাঁদের। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ

