দুয়ারে ভোট নদিয়ার বিভিন্ন জায়গায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৫,এপ্রিল :: শুরু হলো দুয়ারে ভোট। যে সমস্ত প্রাপ্তবয়স্ক চলাফেরা করতে অক্ষম অথবা শারীরিক প্রতিবন্ধকতায় চলাফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে এমনকি শারীরিক অসুস্থ সেইসব মানুষেরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন বাড়িতে ভোটের জন্য।

সেইমতো নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ঘূর্ণি এলাকায় শুরু হল দুয়ারে ভোট। ভোট কর্মীরা, রাজ্য এবং কেন্দ্রীয় পুলিশকে সাথে নিয়ে পোস্টাল ব্যালট ও ব্যালট বাক্স সহ পৌঁছে গেল সেই সমস্ত আবেদনকারী মানুষের বাড়িতে। কড়া নিরাপত্তার মধ্যেই বাড়িতে অর্থাৎ দুয়ারে শুরু হলো ভোট।

                                                                       দুয়ারে ভোট নদিয়ার বিভিন্ন জায়গায়

বাড়ির ভেতরে যখন ভোট কর্মীরা পৌঁছল। বাড়ির সদর দরজায় তখন কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। ভোট কর্মীরা তাদের ভোট সরঞ্জাম নিয়ে পৌঁছে যায় সাধারণ মানুষের বাড়িতে। কঠোর নিরাপত্তার মধ্যেও বাড়ির ভেতরেই তৈরি হল ভোট কক্ষ।

আর সেই ভোট কক্ষের ভেতরে নিজের মত অধিকার প্রয়োগ করলেন আবেদনকারী বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী মানুষগুলো। আগামী ২৬ শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন সেইমতো নদিয়া জুড়ে একই সাথে সম্পন্ন হবে ১৭ টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন।

আর নির্বাচনের আগে আবেদনকারীদের জন্য আজ সম্পন্ন হতে চলেছে পোস্টাল ব্যালট ভোট গ্রহণ পর্ব। জেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে করা নিরাপত্তার মধ্যেই এদিন সকাল থেকে শুরু হয়েছে পোস্টাল ভোট গ্রহণ পর্ব।

নদিয়ার বিভিন্ন ব্লকে এই ভোট গ্রহণ পর্ব শুরু হলো সকাল থেকে। দুয়ারে ভোট হলেও কোনো  রকম ফাঁকফোকর রাখতে চাইছে না জেলা প্রশাসন তথা নির্বাচন দপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =