দুর্গাপুরে মহিলাদের নিরাপত্তায় বড় পদক্ষেপ, চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২০,সেপ্টেম্বর :: মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুরে চালু হল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’।মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত এই বিশেষ স্কোয়াড শহর ও সংলগ্ন এলাকায় মহিলাদের নিরাপত্তায় নজরদারি চালাবে।

স্কোয়াডের মূল লক্ষ্য মহিলাদের নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং কোনও মহিলা সমস্যায় পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সাহায্য পৌঁছে দেওয়া। জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাও এই স্কোয়াডের অন্যতম প্রধান উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =