নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ২৮,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে জোরকদমে নাকা চেকিং চলছে।
দুর্গাপুরের হেমসিলা স্কুল মোড় সংলগ্ন এলাকায় দেখা যায় পুলিশের কড়া তল্লাশি অভিযান। রাস্তায় চলাচলকারী বিভিন্ন চার চাকা গাড়িকে থামিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিবিড় তল্লাশি চালানো হয়।
গাড়ির নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক কিছু রয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে এই ধরনের অভিযান আগামী দিনগুলিতেও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

