নিজস্ব সংবাদদাতা :: :: কৃষ্ণগঞ্জ :: শনিবার ২৮,মার্চ :: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বানপুর কৃষ্ণনগর রাজ্য সড়কের ওপর আদিত্যপুর এলাকায় ফেনসিডিল নিয়ে এক যুবক স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে পাকড়াও করে।
তল্লাশি শুরু করলে তার কাছ থেকে মেলে ৬০০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল। ধৃত যুবকের নাম সম্রাট দাস তার বাড়ি বানপুর এলাকায়। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
এর আগেও একাধিকবার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এই রোড থেকে উদ্ধার করেছিল বিপুল পরিমাণ ফেনসিডিল। যদিও নির্বাচনের মুখে এত সংখ্যক নিষিদ্ধ ফেনসিডিল কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই চক্রের সাথে আর কারা কারা জড়িত গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

