নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: দুর্গাপুর শহরের ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিকনগর কলোনির একাংশে পানীয় জল ও নিকাশী সমস্যায় চরম ভোগান্তির অভিযোগ উঠেছে।
বাসিন্দাদের দাবি, পর্যাপ্ত জল না পেয়ে তাঁরা সাবমার্সিবল বসাতে চাইলে বাধা দেওয়া হয় এবং পরে বসানো চাপা কল থেকেও ঘোলা জল বেরোচ্ছে। নিকাশী নালা না থাকায় বাড়ির ভিতরেই নোংরা জল জমিয়ে রাখতে হচ্ছে, যা স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা বাড়াচ্ছে।
প্রাক্তন কাউন্সিলরের দাবি, এলাকায় অল্পসংখ্যক পরিবার থাকায় সাবমার্সিবলের অনুমতি দেওয়া হয়নি, তবে নিকাশী নালার কাজ শীঘ্রই শুরু হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি।

