নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দেগঙ্গা :: সোমবার ১৩,এপ্রিল :: দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির প্রার্থী তরুণ কান্তি ঘোষ প্রচার করার সময় জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা ছড়ায়।
বিজেপি প্রার্থী কে লাঠি নিয়ে হামলা এবং গাড়িতেও ভাঙচুর করার অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীরা অভিযোগ অস্বীকার করে বলেন, শান্ত এলাকা অশান্ত করতে বিজেপি প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন তারই প্রতিবাদ করা হয়।
দেগঙ্গার বিজেপি প্রার্থী তরুণ কান্তি ঘোষের দাবি, এই রাস্তার তাদের কোন প্রচার করা যাবে না। এমনই ফতোয়া জারি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রতিবাদ করলেই লাঠি নিয়ে হামলা করে, বলে অভিযোগ।
দেগঙ্গা বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই হচ্ছে। তিন যূযূধান দল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং আইএসএফ তিন দলেরই হেভি ওয়েট প্রার্থী এই কেন্দ্রে। প্রার্থী নাম ঘোষণার দিন থেকেই দেগঙ্গা বিধানসভায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এবার যে এই কেন্দ্র স্পর্শকাতর কেন্দ্র হিসাবে চিহ্নিত হবে সে কথা বলাই বাহুল্য। নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তেজনা তত বাড়ছে। স্থানীয় বাসিন্দারা রীতিমতো আতঙ্ক আছেন বলে জানালেন।

