নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৮,মার্চ :: হেসেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল। বাঘাযতীন পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়, কেন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ?
মিছিল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ মিছিলে পা মেলান পাপিয়া ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিশিষ্ট নেতৃত্ববৃন্দ ও মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কালো শাড়ি পড়ে, মাথায় হাড়ি নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

