প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের ফুটবল গ্রাউন্ডে শিশু-কিশোর ফুটবলারদের সঙ্গে মেতে থাকলেন

নিউজ ডেস্ক  :: সংবাদ প্রবাহ :: সিকিম  :: মঙ্গলবার ২৮,এপ্রিল :: প্রতিপক্ষদের কাটিয়ে বল নিয়ে বিপক্ষ শিবিরের গোলের সামনে। এরপর এক শটে গোল। হইহই করে উঠল সকলে।

একদিন আগেও যিনি বাংলার বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলেছিলেন, বঙ্গ বিজেপির গেমপ্ল্যান করেছিলেন, সেই তিনিই সিকিমে অন্য ভূমিকায়।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমের ফুটবল গ্রাউন্ডে শিশু-কিশোর ফুটবলারদের সঙ্গে মেতে থাকলেন ফুটবল খেলায়। ফুটবলারদের সঙ্গে হাই ফাইভ করলেন সহজাতভাবেই।


সিকিম রাজ্য প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পূর্তি। সেই উপলক্ষ্যে পাহাড়ি রাজ্যের বছরব্যাপী উৎসবের বর্ণময় সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ, মঙ্গলবার সকালে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল নরেন্দ্র মোদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − twelve =