নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সোমবার ৪,মে :: দিল্লির সদর দপ্তরে পৌঁছালেন ধুতি-পাঞ্জাবি পরিহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা আগেই পৌঁছেছিলেন দলীয় কার্যালয়ে।
দিল্লির সদর দপ্তর থেকে দেশবাসীকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনটিকে ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বলে অভিহিত করেন। বাংলার মানুষের এই রায়কে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।
তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে জানান, বঙ্গের উন্নতির জন্য বিজেপি অক্লান্ত ভাবে কাজ করে যাবে। তাঁর কথায় অনুপ্রবেশ সমস্যার কথাও উঠে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দনাও শোনা যায় এদিন তাঁর গলায় । তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে।’
জনগণের শক্তি জয়ী হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে প্রণাম জানাই।’ তিনি আরও লেখেন, ‘জনগণ বিজেপিকে একটি দুর্দান্ত ম্যান্ডেট দিয়েছে।
আমি তাঁদের আশ্বস্ত করছি যে আমাদের পার্টি পশ্চিমবঙ্গের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আমরা এমন একটি সরকার দেব যা সমাজের সকল শ্রেণির জন্য সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করবে।’

