ধুপগুড়িতে এক সখী ও দুই সখার কাহিনী নিয়ে গোটা এলাকায় শোরগোল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: মঙ্গলবার ২,জুন :: স্থানীয় সূত্রে জানা যায় ধুপগুড়ি পৌর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের নারকেল তলার এক যুবক সখা বানিয়েছেন অপর এলাকার এক যুবকের সাথে।

জানা গেছে দুজনেই বিবাহিত। এরপর সখা তার স্ত্রীকে নিয়ে মাঝেমধ্যেই নারকেল তলার সখার বাড়িতে আত্মীয়র মত আসা যাওয়া শুরু করতো।

এ পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও, জানা গেছে ধূপগুড়ির নারকেল তলার ওই যুবক কর্মসূত্রে বাইরে থাকতেন তারপরেও সখা এসে রাত কাটিয়ে যেতেন সখির সাথে বলে অভিযোগ স্থানীয়দের।

তবে এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যে প্রতিবাদ করলেও সখি উত্তেজিত হয়ে গালাগালি করত যার কারণে স্থানীয়রা সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। এই নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল । স্থানীয়দের দাবি বেশ কয়েকবার সখা তার সখিকে নিয়ে পালিয়ে গিয়েছেন।

এরপরও নারকেল তলার ওই যুবক সখা সন্তানদের কথা মাথায় রেখে স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন। এরপর সখি কিছুতেই সখা কে ভুলতে পারবেন না বলে স্বামীর কাছে বায়না ধরেন সুখে শান্তিতে সংসার করবেন বলে তারা সপরিবারে ভিন রাজ্যে পাড়ি দেন।

তবে ওই যে কথায় বলে পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। সখির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেয় সখা সেখান থেকেই সখি কোনরকমে ডাক্তার দেখানোর কথা বলে বাইরে বেরিয়ে আসেন ভিন রাজ্য থেকেই পগার পার সখা সখি।

এদিকে দুই সন্তানকে নিয়ে আবার স্ত্রীকে নিয়ে সংসার করবেন বলে আশায় পথ চেয়ে    রয়েছেন । সখা স্ত্রী ও সখা কে খুঁজে দেওয়ার জন্য দশ হাজার টাকা ইনাম ও রেখেছেন। ছবি দেখে কেউ চিনতে পারলে খবর দিলেই মিলবে ১০,০০০ টাকা। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ধুপগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =