নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: মঙ্গলবার ২৩,জুন :: জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করেছে সরকার। শুরু হয়েছে ধরপাকর।রাজ্য সরকারের নির্দেশ অনুসারে জাতীয় সড়কের টোটো চলাচল বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
ধুপগুড়ির জলঢাকা সংলগ্ন এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় টোটো চালকদের দাঁড় করিয়ে জাতীয় সড়কে টোটো না চালানোর পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেই রাস্তায় দাঁড়িয়ে পড়েন ধূপগুড়ি থানার পুলিশকর্মীরা।
আর সরকারের এই পদক্ষেপে পেটে লাথি পড়ছে টোটো চালকদের বলে দাবি। পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।এদিন বাস না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন স্কুল পড়ুয়া ও সাধারণ যাত্রীরা।
টোটো চালকদের দাবি জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি দিতে হবে। নইলে বিকল্প কোন উপায় খুঁজে দিতে হবে।

