ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার চালালো প্রশাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: মঙ্গলবার ১৪,জুলাই :: ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে বুলডোজার চালালো প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধভাবে শেড নির্মাণ করে চলছিল ব্যবসা। ব্যবসায়ীরা যাতে তাদের অস্থায়ী দোকানঘর তুলে নিয়ে যায় এজন্য পনেরো দিন আগে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।

এমনকি সাত দিন আগেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের দোকানঘর তুলে নিতে বলা হয়। কিছু ব্যবসায়ী দোকানঘর তুলে নিয়ে গেলেও বহু সংখ্যক ব্যবসায়ী দোকানঘর তুলে নিয়ে যায়নি। সোমবার দিন অস্থায়ী দোকানঘরগুলো ভাঙতে বুলডোজার চলল ধূপগুড়ি সুপার মার্কেটে।এতদিন বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ এবং শহরের কিছু ব্যবসায়ী সুপার মার্কেটে কাঁচামাল কেনেবেচার জন্য অস্থায়ীভাবে শেড নির্মাণ করে। সেই ঘরগুলো ভেঙে দেওয়া হয়। ধূপগুড়ি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে ভাঙচুর চলে।

এক ব্যবসায়ী নূর হোসেন বলেন, “ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে সাড়ে তিনশোর বেশি অবৈধ ঘর ভাঙা হচ্ছে। এর আগে ৪ তারিখে নোটিশ দিয়েছিল কিন্তু ভাঙেনি, এখন ভাঙছে।

তিনি বলেন, আমি পঁচিশ বছর ধরে এই সরকারি জমিতে ব্যবসা করছি। এখন আর এখানে ব্যবসা করতে পারব না। স্ত্রী, সন্তানদের নিয়ে এখন কিভাবে খেয়েদেয়ে দিন কাটাবো তার উপায় নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =