নতুন এবং অভিজ্ঞতার নিরিখেই এবারের শুভেন্দুর মন্ত্রিসভা – মুখ্যমন্ত্রীর হাতে সম্ভবত থাকছে স্বরাস্ট্র,অর্থ ও তথ্য ও জনসংযোগ দপ্তর – আজ এগারটায় লোকভবনে শপথ

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১,জুন :: এক নজরে আজ এরা পশ্চিমবঙ্গের মন্ত্রী হচ্ছেন । এই মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে যথা যোগ্য প্রাধান্য দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে । মন্ত্রীদের তালিকা এক নজরে একঝাঁক সম্ভাব্য মন্ত্রী ও তাঁদের কেন্দ্র:

কলকাতা ও সংলগ্ন: তাপস রায় (মানিকতলা), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), রত্না দেবনাথ (পানিহাটি), ডাঃ ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম), অর্জুন সিং (নোয়াপাড়া), ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), পাপিয়া অধিকারী (টালিগঞ্জ), রূপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ), রুদ্রনীল ঘোষ (শিবপুর), শংকর শিকদার (বেহালা পূর্ব)।

উত্তরবঙ্গ: শংকর ঘোষ (শিলিগুড়ি), মনোজ ওঁরাও (কুমারগ্রাম), অম্লান ভাদুড়ি (ইংরেজবাজার), শিখা চট্টোপাধ্যায় (ডাবগ্রাম ফুলবাড়ি), সত্যেন্দ্রনাথ রায় (গঙ্গারামপুর), কৌশিক চৌধুরী (রায়গঞ্জ), দীপক বর্মন (ফালাকাটা), মালতি রাভা রায় (তুফানগঞ্জ)।

দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহল: জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর), পার্থ ঘোষ (রানিগঞ্জ), নীলাদ্রি শেখর দানা (বাঁকুড়া), সুদীপ মুখোপাধ্যায় (পুরুলিয়া), অরুণ হালদার (জামালপুর), ডাঃ প্রণত টুডু (বিনপুর), শীতল কপাট (ঘাটাল), অশোক দিন্দা (ময়না), বিমান ঘোষ (পুরশুড়া), সঞ্জয় সিং (বালি), দেবাংশু পাণ্ডা (ফলতা), দীপঙ্কর জানা (কাকদ্বীপ), ড. রাজেশ কুমার (জগদ্দল), পার্থসারথি চট্টোপাধ্যায় (রানাঘাট উত্তর-পশ্চিম), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), কলিতা মাঝি (আউশগ্রাম), গার্গী দাস ঘোষ (কান্দি)।

এছাড়াও বিশেষ চর্চায় রয়েছে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে পানিহাটি থেকে জয়ী অভয়ার মা রত্না দেবনাথের নাম

বিজেপি সূত্র জানাচ্ছে, মন্ত্রক বণ্টনের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি ভৌগোলিক ভারসাম্য ও জেলার প্রতিনিধিত্বকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়াও বিভিন্ন জাতি, রাজবংশী, আদিবাসী ও সমাজের বিভিন্ন স্তরের বিধায়কদের এই মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হচ্ছে। বেশ কিছু প্রথমবারের বিধায়কও সুযোগ পাচ্ছেন তাঁদের পেশাদার অভিজ্ঞতার নিরিখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =