নবদ্বীপের বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই দুষ্কৃতির হামলার স্বীকার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: বুধবার ২৯,এপ্রিল :: সৌজন্য সাক্ষাৎ করেও হল না কোনও লাভ। অবশেষে নবদ্বীপের বিজেপি প্রার্থী বাড়িতে ঢুকতেই দুষ্কৃতির হামলার স্বীকার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।

তিনি অভিযোগ করেন এদিন দ্বিতীয় দফার ভোট চলাকালীন আনুমানিক দুপুর দুটো নাগাদ বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করার পর নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী যখন বাড়িতে প্রবেশ করেন ঠিক তখনই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করে।

ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে এমনকি সিসিটিভি ফুটেজ রয়েছে তার কাছে বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন এরা সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। ওত পেতে ছিল কখন আমি বাড়িতে ঢুকবো।তবে হামলা হওয়ার সঙ্গে সঙ্গেই নবদ্বীপ থানায় ফোন করি ভারপ্রাপ্ত আধিকারিক তখনই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেয় আমার বাড়িতে।। যদিও কেন্দ্র বাহিনীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার পরেও ১০০ মিটার দূরে ওরা জটলা হয়ে আছে আবার কোন গন্ডগোল করার জন্য।

তবে তিনি এও বলেন মোটের উপর শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোট, নবদ্বীপ বিধানসভা এলাকায় জুড়ে দু একটি বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসলেও আপাত দৃষ্টিতে সুষ্ঠু ও নির্বাচন কমিশনের রীতি মেনেই চলছে নির্বাচন প্রক্রিয়া।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − fourteen =