নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: রবিবার ২৪,মে :: বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আবার চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মোবাইল কোন মালিকদের হাতে তুলে দিল। নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার কুড়িজন মোবাইল মালিকের হাতে তাদের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল নবদ্বীপ থানা থেকে তুলে দেওয়া হয়। মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। পুলিশের পক্ষ থেকে আগামী দিনে ও এই প্রয়াস চলবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

