নলহাটিতে বাইকে বিস্ফোরক পাচারের সময় পুলিশের জালে যুবক, উদ্ধার বিপুল পরিমাণ জিলেটিন ও অ্যামোনিয়াম নাইট্রেট

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: বীরভূমের নলহাটি এলাকায় মোটরসাইকেলে করে বিস্ফোরক পাচারের সময় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ নলহাটির ক্যানেল রোডের খাঁপুর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। সেই সময় একটি মোটরসাইকেলে করে বিস্ফোরক বহন করার সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম চান্দু লেট, পিতা মৃত বিশু লেট। তাঁর বাড়ি রামপুরহাট থানার রদীপুর এলাকায়।

পুলিশের তল্লাশিতে মোট ২টি প্যাকেট থেকে প্রায় ৫০০টি জিলেটিন স্টিক এবং প্রায় ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছে, পাথর খাদানে ব্যবহারের জন্য এই বিস্ফোরক বহন করা হচ্ছিল এবং তিনি কাদাসিরের টোটন ঘোষ এর নাম করেন তার মাল বহন করছিলো। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ধৃতকে রবিবার রামপুরহাট আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =