নেহরুজির মূর্তি জঙ্গলে ফেলা হলো দুর্গাপুরে – অভিযোগ বিধায়কের উপস্থিতি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩০,আগস্ট :: পণ্ডিত জওহরলাল নেহেরুর আবক্ষ মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার মারাত্মক অভিযোগে সরগরম হয়ে উঠল দুর্গাপুরের শিল্পাঞ্চল ।

রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরী এলাকার এই ঘটনার কথা চাউর হতেই তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ঘটনাটিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর চরম অপমান হিসেবে দেখছে কংগ্রেস।

দোষীদের বিরুদ্ধে পুলিশ অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে আইনি পদক্ষেপ না নিলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত একটি মেডিটেশন সেন্টারের সামনে জওহরলাল নেহেরুর এই মূর্তিটি স্থাপিত ছিল। অভিযোগ, সম্প্রতি একটি রাখিবন্ধন উৎসব আয়োজনের জন্য মেঝের বাড়তি জায়গার প্রয়োজন হয়ে পড়ে।

সেই কারণেই তড়িঘড়ি ক্রেন এনে নেহেরুর মূর্তিটি তুলে এনে পাশের হর্ষবর্ধন স্কুলের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়। সেখানে রাখিবন্ধন অনুষ্ঠান হয়েছে এবং তাতে দুর্গাপুর পূর্বের বিধায়কও উপস্থিত ছিলেন। আমরা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, দোষীদের গ্রেপ্তার করতে হবে।

অন্যথায় কংগ্রেস বড়সড় আন্দোলনে নামবে । দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার লিখিত অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =