নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শনিবার ২৭,জুন :: পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পচগড় জুনিয়র বেসিক স্কুলে অনুষ্ঠিত হলো একটি গাছ মায়ের নামে অনুষ্ঠানের ক্লোজিং সেরেমনি।
গত ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হয়েছিল এই অনুষ্ঠান অঙ্কন স্লোগান প্রতিযোগিতা বর্ণাঢ্য শোভাযাত্রা কুইজ ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
আজকের এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুরজিৎ মন্ডল বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ বর্মন ডেপুটি রেঞ্জার গৌতম মজুমদার মাথাভাঙ্গা কলেজের ভূগোলের অধ্যাপক সনজিৎ কুমার শীল শর্মা অবর বিদ্যালয়ে পরিদর্শক মাথাভাঙ্গা তিন নং সার্কেল শ্রী মতিউর রহমান ।
বিশিষ্ট শিক্ষক দিলীপ মন্ডল মৃগাঙ্ক সাহা অঞ্জন গোস্বামী সঞ্জীত মন্ডল প্রধান শিক্ষক সঞ্জীব রায় এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ।
এই দিন বিদ্যালয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিদ্যালয়ের প্রাঙ্গণে চারাগাছ রোপন করা হয় উপস্থিত অভিভাবক অভিভাবিকা বৃন্দকে চারাগাছ বিতরণ করা হয় ।
এই দিন বিদ্যালয় চাইল্ড ব্যাংক এর উদ্বোধন করা হয় এবং সেই সুবাদে প্রত্যেক অভিভাবকদের লক্ষ্মীর ভার প্রদান করা হয় এবং বিদ্যালয়ের একটি চিলড্রেন ব্যাংক উদ্বোধন হয় আজকে।

