নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৩০,জুন :: বসিরহাট চৈতা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের, পঞ্চায়েতের গাফিলতিতে গ্রামের মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার/আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারছে না ।
ভোর থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গ্রামবাসী, অবশেষে নাম নথিভুক্ত না করতে পেরে রাস্তা অবরোধ করে পঞ্চায়েতের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো মানুষ । বিক্ষোভ কারীদের অভিযোগ- সরকার আমাদের গরিব মানুষের জন্য সমস্ত রকম সুযোগ-সুবিধা দিচ্ছে ।
অন্নপূর্ণা ভাণ্ডার আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে । সরকার দিচ্ছে কিন্তু আমাদের এখানকার যে পঞ্চায়েত তারা আমাদেরকে বঞ্চিত করছে। । আমরা কেউ ৮ ঘন্টা কেউ ৭ ঘন্টা দাঁড়িয়েছি লাইনে। এখন বলছে হবে না। সেই কারণে আমরা বিক্ষোভ দেখাচ্ছি ।

