নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শনিবার ১২,সেপ্টেম্বর :: পড়াশোনা না জানার কারণে দলেরই একাংশ নেতার কাছে বারবার অপমানিত হতে হয় ।
সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ তথা হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক রেখা পাত্র সরাসরি বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্বের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিলেন।
রেখা পাত্রের অভিযোগ, তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে দলেরই কিছু নেতা-কর্মী তাঁকে বারবার কটাক্ষ করেছেন। এমনকি লেখাপড়া না জানার বিষয়টিকে সামনে রেখে তাঁকে অপমানও করা হয়েছে বলে দাবি তাঁর। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই শেষ কথা নয়। মানুষের সমস্যা বোঝা, তাঁদের পাশে দাঁড়ানো এবং এলাকার জন্য কাজ করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
তবে দলের অন্দরে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে এবং কারা তাঁকে হেনস্তা করেছেন, সেই বিষয়ে আরও বিস্তারিত অভিযোগ করেন রেখা পাত্র। তাঁর এই বক্তব্যে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
রেখা পাত্রের অভিযোগের পর দলের তরফে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তাঁর এই বিস্ফোরক দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরও জোরদার হয়েছে।

