নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৫,মে :: ধর্ষণের অভিযোগে এক প্রবীণকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ ধৃতের নাম পরেশ সাহা। সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগে ওই পরিচারিকা বাড়িতে থাকাকালীনই ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ব্যক্তি।
এরপরই বিভিন্নভাবে ভয় দেখিয়ে নির্যাতিতাকে এই ঘটনা নিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয় বলেও অভিযোগ। রবিবার রাতে ওই পরিচারিকা অভিযুক্তের বাড়ির সামনে গিয়ে বিচার চেয়ে সরব হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। এরপর নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রবীণকে গ্রেপ্তার করা হয়।

