পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সবুজায়নের বার্তা দিতে শনিবার মেখলিগঞ্জ ব্লকে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: রবিবার ১৪,জুন :: পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সবুজায়নের বার্তা দিতে শনিবার মেখলিগঞ্জ ব্লকে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন মেখলিগঞ্জ হলদিবাড়ি মোড় এলাকায় একটি ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচির আয়োজন করা হয়।

                                                   মেখলিগঞ্জ ব্লকে  ‘স্বচ্ছ ভারত অভিযান’ কর্মসূচি’

এর পাশাপাশি ২ নম্বর ওয়ার্ডের তিস্তা পয়স্তি এপি বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও সুসম্পন্ন হয়েছে। উভয় কর্মসূচিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়।

তিনি নিজে উপস্থিত থেকে এই সামাজিক উদ্যোগের সূচনা করেন এবং পরিবেশ সচেতনতার ওপর জোর দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন তিস্তা পয়স্তি এপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ মজুমদার বিদ্যালয় প্রাঙ্গণেই বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি স্কুলের পঠনপাঠনের পরিবেশ এবং সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের নানা দিক ও প্রয়োজনীয়তার কথা বিধায়কের কাছে তুলে ধরেন।

বিধায়কও মনোযোগ সহকারে বিদ্যালয়ের পরিকাঠামো সংক্রান্ত বিষয়গুলি শোনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিনের এই দুটি কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =