পাঁশকুড়া ১ নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠন হতেই নবনির্বাচিত প্রধান,উপ প্রধানদের সম্বর্ধনা জানালো বিধায়ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বৃহস্পতিবার ৬,আগস্ট :: রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলার একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়। দীর্ঘ টানাপোড়নের পর পাঁশকুড়া ১নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও উপ প্রধান ইস্তফা দেয়। পরে অনাস্থায় নতুন করে বোর্ড গঠন হয়।

আর সেখানে বিজেপির প্রধান ও উপ প্রধান নির্বাচিত হয় ।প্রধান হিসেবে নির্বাচিত হন বনশ্রী ঘড়া ও উপপ্রধান হিসেবে নির্বাচিত হন গোবিন্দ পাত্র।

আর তাতেই খুশির জোয়ার পাঁশকুড়া শহর জুড়ে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে পালাবদলের পর ওই গ্রাম পঞ্চায়েতের পদ থেকে ইস্তফা দেয় তৃণমূলের প্রধান এবং উপপ্রধান। তারপর আজ নতুন করে বোর্ড গঠন হলে বিজেপির দখলে যায় এই গ্রাম পঞ্চায়েত ।

তারপরেই পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান উপপ্রধানের ইস্তফা ,নতুন করে বোর্ড গঠন করে বিজেপি ।বোর্ড গঠনের পরেই নবনির্বাচিত প্রধান উপপ্রধানকে শুভেচ্ছা জানায় বিজেপি বিধায়ক সিন্টু সেনাপতি ।

বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আবির মেখে উল্লাসে ফেটে পড়েন সকলে। এমনকি গেরুয়া রঙের মিষ্টি মুখ করানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − seventeen =