পানাগড়এ লরির সাথে টিপ ট্রেলারের সংঘর্ষ,আগুনে পুড়ে ছাই দুটি গাড়ি – অগ্নিদগদ্ধ হয়ে মৃত্যু এক চালকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ২৯,মে :: লরির সাথে টিপ ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হলো এক চালকের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর কাঁকসার ধোবারু মোড়ের কাছে।

জানা গিয়েছে একটি পাথর বোঝাই টিপ ট্রেলার বীরভূম থেকে পানাগরের দিকে আসছিল।

কাঁকসার ধোবারু মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লরির ডান দিকের অংশে ধাক্কা মারে। সংঘর্ষের পরেই দুটি গাড়িতে আগুন লেগে যায়। টিপ ট্রেলারের ভেতরে আটকে পড়েন চালক। অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভেতরেই মৃত্যু হয় চালকের।

অন্যদিকে ওই গাড়ির খালাসী এবং লরির চালক ও খালাসী কোনো মতে গাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। এবং দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিদগদ্ধ হয়ে যাওয়া চালকের দেহ ইঞ্জিনের ভিতর থেকে মেশিনের দ্বারা কেটে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করার পর গাড়ি দুটিতে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 8 =